মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে রাস্তা কেটে স্থাপনা নির্মাণ, বাধা দেওয়ায় দলিল লিখকের উপর হামলা

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে রাস্তা কেটে স্থাপনা নির্মাণ, বাধা দেওয়ায় দলিল লিখকের উপর হামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় চলাচলের রাস্তা কেটে স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় দলিল লিখক মিজানুর রহমান জীবনের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দলিল লিখক সহ তার চাচা-চাচীও হামলার শিকার হয়েছেন। হামলায় আহত মিজানুর রহমান জীবন নারায়ণগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের লাইসেন্স প্রাপ্ত দলিল লিখক এবং মিজমিজি বাতেনপাড়া এলাকার মরহুম মোহাম্মদ আলীর (দলিল লিখক) ছোট ছেলে।
হামলার ঘটনায় ভুক্তভোগীরা ঐ এলাকার সিদ্দিক পাটোয়ারীর ছেলে খোরশেদ আলম, আব্দুর রব প্রধানের ছেলে মোঃ রাজু, খোরশেদ আলমের ছেলে কাউসার সহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন, গত ৯ নভেম্বর সকালে অভিযুক্তরা কাউকে কিছু না জানিয়েই লোকবল নিয়ে চলাচলের ইটের সোলিং করা রাস্তা কেটে উক্ত জায়গায় স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে ভুক্তভোগীরা অভিযুক্তদের নিষেধ করলে অভিযুক্তরা ভুক্তভোগীদের উপর অতর্কিত হামলায় চালায়।

ভুক্তভোগী দলিল লিখক মিজানুর রহমান জীবন জানান, আমাদের বাপ-দাদাদের আমল থেকে আমাদের বাড়ির পাশের রাস্তাটি এজমালি হিসেবে সবাই ব্যবহার করে আসছি। হঠাৎ করেই খোরশেদ আলম উক্ত রাস্তাটি নিজের জমি দাবি করে কাউকে কিছু না জানিয়েই রাস্তাটি কেটে ফেলে এবং স্থাপনা নির্মাণ শুরু করে। আমার চাচা-চাচিরা তাকে নিষেধ করতে গেলে খোরশেদ আলম ও তার ছেলে কাউছার আমার চাচা-চাচিদের উপর হামলা চালিয়ে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে অভিযুক্তার আমার উপরেও চড়াও হয় এবং লাঠি-সোঠা নিয়ে আঘাত করে আমার ডান হাতের বাহুতে গুরুতর জখম করে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, তাদের নিজেদের আত্মীয় স্বজনদের ঝামেলা। তারা উভয় পক্ষ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার-শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। ##




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন