বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রেনেসা ইটারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র গ্রুপের জয়লাব

বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | ১০:৫৭ অপরাহ্ণ

রেনেসা ইটারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র গ্রুপের জয়লাব

স্টাফ রিপোর্টারঃ-জিহাদ হোসেন

রেনেসা ইটারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ আজ অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গোসাইর চার মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মাঠে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এই প্রীতিম্যাচ এর আয়োজন করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথীরা বলেন, খেলাধূলা যেমন সুস্থ পরিবেশ ও মাদকমুক্ত রাখতে সমাজে সহায়ক ভুমিকা পালন করে এবং দেশের তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলা বড় ভূমিকা পালন করবে।

প্রীতি ম্যাচে সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপের মধ্যে খেলা অনুষ্ঠিত এবং ২ গোলে সিনিয়র দল জয়লাভ করে।

বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক ও অডিট অফিসার মুহাম্মাদ মুক্তার হোসেন ভূঁইয়া এবং সভাপতি হিসাবে ছিলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য পারভেজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন