সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে প্রিমিয়াম ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৮:০৩ পূর্বাহ্ণ

রিয়াদে প্রিমিয়াম ফুটবল লীগের  ফাইনাল অনুষ্ঠিত

রিয়াদের উত্তর হারায় কয়েক হাজার প্রবাসী দর্শকের উপস্থিতিতে ৭তম প্রিমিয়াম ফুটবল লীগের ফাইনালে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান বলেছেন, খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজ সন্তাস, মাদক ও অপরাজ নীতি থেকে মুক্ত থাকতে সক্ষম। তিনি বলেন সিলেট বাংলাদেশের অহংকার করার মতোই একটি জেলা।

তাদের আয়োজনে প্রবাসের মাটিতে এমন ফুটবল খেলা নিয়মিত হয়ে আসছে।তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিরও চালিকা শক্তি। টুনামেন্ট কমিটির সভাপতি জুনায়েদ আহমদ এর সভাপতিত্বে ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল এসএমএস এিবির পরিচালক শাহাবুদ্দিন এর পরিচালনায় এ বিশাল আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম,মামুন আহমেদ,বদরুল আলম,সাইফুল ইসলাম,রুবেল আহমেদ,পারভেজ আহমেদ,নুরুল আমিন,আবদুল কাদির প্রমুখ।খেলায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের অন্তর ভুক্ত সকল প্রবাসী গন -মাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খেলা শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছায় সিক্ত করা হয় আয়োজন কমিটির পক্ষ থেকে।

এসময় অতিথিদের ফাইনালে অংশগ্রহণ কারী উভয় টিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।ফাইনালে একতা স্পোটিং ক্লাব বনাম সোনার বাংলা স্পোটিং এর মধ্যকার চুড়ান্ত লড়াইয়ে ৩-০গোলে জয় লাভ করে একতা স্পোটিং ক্লাব। খেলায় ম্যান অব দা ম্যাচ এবং সর্বোচছ গোলদাতা হয় রাসেল আহমেদ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন