বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মটোর সাইকেলের সংঘর্ষ নিহত – ৩

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ | ১০:৩১ অপরাহ্ণ

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মটোর সাইকেলের সংঘর্ষ নিহত – ৩

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মটোর সাইকেলের সংঘর্ষে দুই মটোর সাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে মটোর সাইকেলের আরেক আরোহী। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা শাহিন (২৩) সানি (২২) ।

নিহতের স্বজনরা জানিয়েছে, নারায়নগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা থেকে ৩ বন্ধু শাহিন,সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে ভৈরব বেড়াতে যায়। বেড়ানো শেষে তারা গাউসিয়া বাড়ি ফিরছিল। মটোর সাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামকস্থানে পৌছলে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা আরেকটি যাত্রী বাহীবাসের সাথে সংঘর্ষ বাধে। ওই সময় মটোর সাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যায়। গুরুত্বর আহত হয় সায়েম নামে আরেক মটোর সাইকেল আরোহী। তাকে উদ্ধার করে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমক মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: ইলিয়াস জানিয়েছেন,দূর্ঘটনায় ৩ জন মরা গেছে। তাদের মরদেহ জেলা হাসপাতালে রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন