বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ

রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ: “রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন” সৌদি আরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) স্হানীয় সময় রাত ১১টায় বাথা সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ।

প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া,নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।

পবিত্র কোরান তিলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে।

আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষনা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন