শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা হবে আগামী ৩০ তারিখ : পিপি বুলবুল

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | ৯:৫১ পূর্বাহ্ণ

খেলা হবে আগামী ৩০ তারিখ : পিপি বুলবুল

নারায়ণগঞ্জ জজ আদালতের পাবলিক পসিকিউটর ( পিপি ) এড. মনিরুজ্জামান বুলবুল বলেছেন, আগামী ৩০ শে জানুয়ারি জেলা আইনজীবী সমিতি নির্বাচন। আজকে আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মিলিত পরিষদ পক্ষ থেকে আমাদের পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলাম। কিছুক্ষণ আগে আমাদের বিএনপির বন্ধুরা নির্বাচন বর্জন করেছেন। ইতিমধ্যে আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। আমিও তাদেরকে আহ্বান জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণ করুন দেখুন ও বলুন কোথায় নির্বাচন পরিবেশ নাই এবং সেটা আপনারা দেখান।
বুধবার ( ১৭ জানুয়ারি ) দুপুর দুইটার দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে আওয়ামী লীগের প্যানেল ঘোষণা শেষে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, আমরা চাই বিএনপির বন্ধুরা আপনারা নির্বাচন অংশগ্রহণ করুন। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হোক। এটা আমরা চাই। আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শুধু সুর মিলিয়ে বলতে চাই আসুন আমরা আপনাদের সাথে খেলতে চাই। খেলা হবে আগামী ৩০ তারিখ খেলা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন