মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামীকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ

আগামীকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

আগামীকাল থেকে আবারও ৪৮ ঘন্টা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ‘মানুষ প্রত্যাখান করেছে’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।’

এসময় রিজভী অভিযোগ করেন, ‘প্রতিদিন গ্রেপ্তার, বাসায় বাসায় হামলার যে অবিরাম অভিযান চলছে সেটা গতকাল রাত থেকে এখন পর্যন্ত অব্যহত রয়েছে।’

তিনি এ সময় আরও বলেন, ‘অত্যাচার-নিপীড়নের দিনকে দিন নতুন নতুন ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি।’

গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন