নিজস্ব প্রতিবেদক: শাহদাত আল মাহদী
কেরাণীগঞ্জের সোনাকান্দা আশরাফুল উলূম (কবরস্থান) মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ১০ তম বার্ষিক ওয়াজ-নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশের বিখ্যাত উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন।
আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর ) বাদ জুম’আ থেকে মধ্য রাত পর্যন্ত উক্ত মাদরাসা প্রাঙ্গনে এ ওয়াজ-নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাদরাসার সভাপতি ও রুহিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সলিম উল্লাহ’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখবেন মধুপুরের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামীদ দা.বা.।
মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন,রাজবাড়ী মারকাযুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট লেখক , গবেষক ও প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আলী হাসান উসামা দা . বা .।
এছাড়াও আরও বয়ান পেশ করবেন,কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মুফতী আবুল খায়ের ভৈরবী, স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতাল জামে মসজিদের খতিব মুফতী ইয়াহইয়া বিন নজরুল এবং বাদ আসর বয়ান পেশ করবেন,ঢাকা কড়াইল জামে মসজিদের খতিব মাওলানা উবাইদুর রহমান হুযাইফী।
উক্ত মাদরাসার মুতাওয়াল্লি হাজী আব্দুল মোতালেব ও মাদরাসার মুহতামিম মুফ্তী আমীনুল ইসলাম এলাকাবাসীর সকলকে মাহফিলে উপস্থিত থাকার ও মাদরাসার সার্বিক সফলতার জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন।