মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেমরায় নির্মাণাধীন একটি ভবন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার।

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪৮ অপরাহ্ণ

ডেমরায় নির্মাণাধীন একটি ভবন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ

রাজধানী ডেমরা থানার শান্তিবাগ মধুবাগ এলাকার “আপন ঘর” নামক নির্মাণাধীন ভবনের মালিক শামীম আহমেদ নিচ তলার লিফটের সামনে থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। ডেমরা থানার অফিসার ইনচার্জ ওসি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনাস্থলে পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা সিআইডির ক্রাইমসিন দলের সদস্যরা এসে ফরেনসিক পরীক্ষা করেন। তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভবনটি নির্মাণ করছেন স্থানীয় ডেভলপার শামীম নামে জনৈক ব্যক্তি।

ডেমরা থানার অফিসার্স ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন