রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ থানা রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের এক শিশুর মৃত্য

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | ১:১১ অপরাহ্ণ

সোনারগাঁ থানা রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের এক শিশুর মৃত্য

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা (২১ ডিসেম্বর) সময় বিকেল চারটায় ঈশাখাঁ মোবাইল মার্কেট এর সামনে একটি বেপরোয়া ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৬ বছরের জান্নাতুল নামে এক শিশু মৃত্যু হয়। ঘটনাস্থলে বেপরোয়া ট্রাক চালক কে আটক করে গণপিটুনী দেয় উত্তেজিত জনতা। ভাংচুর করে ৩ টি ট্রাক। শিশুটি নিহত হওয়ার পর উত্তেজিত জনতার তাণ্ডবে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড অচল হয়ে যায়। এসময় মোগরাপাড়া থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থলে থেকে জানাযায়,শরিয়তপুর এলাকা থেকে নিহত শিশুর বৃদ্ধ নানা-নানী পিরোজপুর এলাকায় তার ছেলের ভাড়া বাসায় মাস খানেক আগে বেড়াতে আসে। সোমবার বিকেলে নানা-নানী তাদের ছেলের এক পুত্র সন্তান ও মেয়ের শিশু কন্যাকে নিয়ে চৌরাস্তা খন্দকার প্লাজায় শপিং সেরে রাস্তা পার হতে গেলে পাওয়ার ট্রাক চালক চাপা দিলে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এসময় সোনারগাঁ থানা সেকেন্ড অফিসার পংকজ ও এস আই হাসিব ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতাকে সামাল দিয়ে নিহত জান্নাতুলের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ও ট্রাকচালককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন