বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী নাশিদ ব্যান্ডের রমজানের নতুন উপহার “নূরে রমজান”

শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ

প্রবাসী নাশিদ ব্যান্ডের রমজানের নতুন উপহার  “নূরে রমজান”

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ইসলামিক শিল্পীদের প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রবাসী নাশিদ ব্যান্ডের নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘”নূরে রমজান”।

রিয়াদে শনিবার (১ এপ্রিল ) বাংলাদেশ সময় রাত সাড়ে নয় টায় “নূরে রমজান” শিরোনামে অসাধারন এই নাশীদ’টি রিলিজ করা হয়।

এতে জনপ্রিয় নাশিদশিল্পী আব্দুস সামাদের কথা ও আহমদ আব্দুল্লাহর মনোমুগ্ধকর সুরে কন্ঠ দিয়েছেন প্রবাসী নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দিন মিয়াজী, পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সঙ্গীত পরিচালক আহমদ মাহফুজ।

সহযোগী হিসেবে কন্ঠ দিয়েছেন সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব, রাফিউদ্দিন মিয়াজি, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লা, আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক শাহাদাত আল মাহদী,প্রচার সম্পাদক আফজাল হোসাইন,নাসির গাজি প্রমুখ।

নাশীদটি প্রবাসী নাশিদ ব্যান্ড এর অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন