বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীর বাবা হুজুরের ইন্তেকাল

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | ১০:০৪ অপরাহ্ণ

হাটহাজারীর বাবা হুজুরের ইন্তেকাল

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

হাটহাজারী মাদ্রাসার প্রবীন মুহাদ্দিস লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, আল্লামা মুমতাজুল করিম ( বাবা হুজুর)আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি একজন আলেমে দ্বীন ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন। তার একজন একনিষ্ট ভক্ত বিষয়টি নিশ্চিৎ করেছেন। তিনি বাবা হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন,হুজুরের জানাজা মঙ্গলবার আসর বাদ হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, মরহুম বাবা হুজুরের কথা সর্ব প্রথম শুনেছিলাম গওহরডাঙ্গা মাদ্রাসার পুরাতন কেরাত বিভাগের তৃতীয় তলায় ইলমুস সরফ কিতাবের দরসে মুহতারাম উস্তাদ মুফতী সৈয়দ মাকসুদুল হক সাহেব হুজুরের মুখে।

হাটহাজারী জীবনে বাবা হুজুরের সাথে ঘটে যাওয়া মজার
কিছু মধুময় স্মৃতি হুজুর সেদিন আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন। হুজুরের অসংখ্য গুনাবলির মধ্যে অন্যতম ছিল, নামাজের জন্য সর্বদা সাথে একজন কারি সাহেব রাখতেন।

এছাড়া হুজুরের বরকতি হাতের থাপ্পড়ের খেয়ে অসংখ্য
বে নামাজী নামাজী হয়েছে, বে রোজাদার রোজাদার বনেছে, দাড়ি ছাড়া ব্যক্তি দাড়ি রেখেছে। হুজুর আজ আমাদের থেকে বিদায় নিয়েছেন।আরেকটি নক্ষত্রের পতন হলো। আলেম সমাজ আবারো শোকের চাদরে আবৃত হলো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন