বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

শনিবার, ১৮ মার্চ ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ

আড়াইহাজারে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অঞ্জলী দেবনাথ নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুলিশ তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত অজ্ঞলী উপজেলার উচিতপুরা গ্রামের মৃত অনিল দেবনাথের স্ত্রী।

আড়াইহাজার থানার এস আই নাহিদ মাসুম জানান, পরিবারের লোকদের কাছ থেকে সংবাদ পেয়ে রাতেই নিহতের লাশ তার নিজের শোবার ঘর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত অঞ্জলীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও পুত্র ও পুত্রবধূর সাথে পারিবারিক কলহের জের ধরে এ অপমৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন