বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামি বন্দরে গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | ৩:৪৮ পূর্বাহ্ণ

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামি বন্দরে গ্রেপ্তার

আদালতের রায় ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের বন্দর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মোসাম্মৎ ফাহিমাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত ফাহিমা আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার শামসুল হকের স্ত্রী। বুধবার (১৫ মার্চ) বিকেলে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেনসিডিল ও ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন।

পরে তিনি আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে গত ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। এ মামলায় ফাহিমা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। গত ১৩ মার্চ এ মামলার রায় হয়।

রায়ের পর র‍্যাব নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন আন্দিরপাড় এলাকা থেকে ফাহিমাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন