শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়ক সংস্কার কাজে জন দূর্ভোগ চরমে

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | ৩:২৬ পূর্বাহ্ণ

আড়াইহাজার – জাঙ্গালিয়া সড়ক সংস্কার কাজে জন দূর্ভোগ চরমে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আড়াইহাহার টু জাঙ্গালিয়া সড়কে অর্ধেক রাস্তায় সিসি ঢালাইয়ের কাজ করতে গিয়ে পুরো রাস্তাই রুলার দিয়ে বন্ধ করে দিয়েছে আজিজ কোম্পানী নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।

ফলে সোমবার দুপুর থেকে প্রায় দশ কিঃ মিঃ এলাকার কয়েক হাজার মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছে। অর্ধেক রাস্তায় বিছানো রড নষ্ট হয়ে যাবার অজুহাত তুলে ঠিকাদারী প্রতিষ্ঠান স্বেচ্ছাচারিতার মাধ্যমে জনগনকে কষ্ট দিচ্ছে বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে রুলারের চালক জানান, কোম্পানির ইঞ্জিনিয়ার মাহাবুল সাহেবের নির্দেশে পুরো রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিজস্ব প্রকৌশলী মাহাবুল জানান, কোম্পানীর রড বাঁচাতে থানা ইঞ্জিনিয়ারের অনুমতি সাপেক্ষে রাস্তা বন্ধ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান কে এ ব্যাপারে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি গাড়ীতে থাকার কারণে কথা বুঝতে পারছেন না বলে জানান।

বিষয়টি তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ কে জানালে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে আশ্বস্ত করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত রাস্তাটি খুলে দেয়া হয়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন