মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শীর্ষ মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | ১২:৩৩ পূর্বাহ্ণ

আড়াইহাজারে শীর্ষ মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল মিয়া (২৬) নামে শীর্ষ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের অভিযানিক দল। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করে। গ্রেপ্তার সোহেল চঁাদপুর জেলার মতলব থানার দশপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফজলুল হক খান এর সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত গঁাজার আনুমানিক বাজারমূল্য বারো ৪ লাখ ৪৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃত সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফঁাকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন