বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ১:১৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আড়াইহাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়। উপজেলা নিবার্হী অফিসার ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমীন মোল্লা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারী ভাইস চেয়ারম্যান ঝণার্ রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা নিবার্চন কর্মকর্তা সুলতানা এলিন, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের প্রধানগণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন