শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নয়াদিগন্ত সংবাদদাতার মায়ের ইন্তেকাল

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারে নয়াদিগন্ত সংবাদদাতার  মায়ের ইন্তেকাল

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার আড়াইহাজার সংবাদদাতা রশিদ আহমেদ হাজারীর মাতা, রত্নগর্ভা মা আলহাজ্ব মরিয়াম আফিফা শনিবার রাত ৮টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)। তিনি দীর্ঘ দিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকাল ১১টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার ৭ ছেলে ও মেয়ে সকলেই আলেম। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। জানাজায় মুসল্লীদের ঢল নামে। প্রসঙ্গত, তিনি আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর ফুফু।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন