বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রাকে সফল করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
এসময়ে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নগরীর খানপুর হাসপাতাল রোড়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
পদযাত্রাটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে রাইফেল ক্লাব হয়ে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড় দিয়ে চঁানমারী হয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সহ- সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, এড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল হাসান, মনিরুজ্জামান খঁান, হাজী বেলায়েত হোসেন, হাজী বাহাউদ্দিন নোবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, এবিএম মহিউদ্দিন শামীম, আবুল কালাম, আঃ খালেক,সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা, আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, গোপালদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুল হক ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ জানে আলম ভূঁইয়া, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,বিশন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, হাইজাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ।