শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় চাঁদাবাজ রাজু গ্রেপ্তার

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৭ অপরাহ্ণ

ফতুল্লায় চাঁদাবাজ রাজু গ্রেপ্তার

ফতুল্লা অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. রাজু (৩৫) নামে এক চঁাদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে তাকে ফতুল্লা মডেল থানার প বটী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের ফারুক বেপারীর পুত্র মো. রানা (২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চঁাদাবাজী মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয় যে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে প বটী রোড এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে ৩০ টাকা করে চঁাদা আদায় করে আসছিলো।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এবং বিকেল চারটার দিকপ বাদী তার অটোরিক্সা নিয়ে প বটী বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিক্সা চঁাদা বাবদ জোড় করে একশত করে মোট দুইশত টাকা নিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬ টার সময় প বটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামিরা বাদীর নিকট থেকে ১ শত টাকা দাবী করে। বাদী টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯ শত ৭০ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজু কে শুক্রবার ভোর সকালে প বটী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন