শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:২৮ পূর্বাহ্ণ

ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণী (১৮) কে ধর্ষণ করার অভিযোগে পারভেজ (২১) নামক এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার শাসনগঁাও বনশ্রীর শামীম তালুকদারের বাড়ির ভাড়াটিয়া শহিদুল্লার পুত্র।

বৃহঃস্পতিবার দুপুরে তাকে ফতুল্লা থানার শাসনগাও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নির্যাতিত ওই তরুনী বাদী হয়ে গ্রেপ্তারকৃত পারভেজ কে আসামী করে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী হিন্দু ও গ্রেপ্তারকৃত পারভেজ মুসুলমান। একই কারখানায় চাকুরী করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক থেকে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যেতো।

এমনকি গ্রেপ্তারকৃত পারভেজ বাদী কে তাদের বাসায় নিয়ে পরিবারের সদস্যদের সাথে পরিচয়ও করিয়ে দেয়। এক পর্যায়ে বিয়ের করার প্রতিশ্রুতি দেয় বাদীকে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে ৫ জানুয়ারী রাত ১১ টার দিকে বাদীর শাসনগাওস্থ ভাড়া বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে।

এরপর থেকে বিয়ে করার কথা বললে গ্রেপ্তারকৃত পারভেজ নানা টালবাহানা করে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন