প্রতিশ্রুতিশীল লেখক ও জাতীয় দৈনিক সমকালের আড়াইহাজার প্রতিনিধি সফুরউদ্দিন প্রভাত এর নতুন বই ‘শূন্যতা পূরণ হবার নয়’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) রাতে আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গনে চার দিনব্যাপী অমর একুশে বই মেলায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু ),কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, ভিপি মাহাদী হাসান রিফাত, জিএস আইয়ুবুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রমজান আল জিহাদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ, এজিএস ইকবাল হাসান প্রমুখ।
সফুরউদ্দিন প্রভাত এর “শূন্যতা পূরণ হবার নয়” বইটি আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে অমর একুশে বইমেলার আলোর পথযাত্রী পাঠাগার স্টলে পাওয়া যাবে। এছাড়াও ঢাকায় অমর একুশে বই মেলায় স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ছায়াবীথি এর ৪৪৯, ৪৫০, ৪৫১, ৪৫২ স্টলে বই পাওয়া যাচ্ছে।