শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১:১৪ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার


সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামি সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শীতলক্ষা নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক সানোয়ার হোসেন, ইয়াউর রহমান, আলমগীর হোসেন, সহকারী উপ-পরিদর্শক আঃ রাজ্জাক, হাসান মিয়া, জহিরুল ইসলাম-১, জহিরুল ইসলাম-২ ও শওকত হোসেন আটি ওয়াবদা কলোনী এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহেব আলী শীতলক্ষা নদীতে ঝঁাপ দেয়। পরে উপ-পরিদর্শক সানোয়ার হোসেনও নদীতে ঝঁাপ দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত সাহেব আলী সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াবদা কলোনী এলাকার মৃত. গিয়াস উদ্দিনের ছেলে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন