শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২:৪৪ অপরাহ্ণ

আড়াইহাজারে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

র‌্যাব ১১ এর সদস্যরা বৃহষ্পতিবার বিকেলে ঢাকা- বি.বাড়িয়া সড়কের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে র‌্যাব ১১ এর ডিএডি/ বি এভি আব্দুল্লাহ শেখ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে আটককৃতদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই সময় বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন একটি মার্কেটের সামনে ৩ ব্যাক্তিকে দেহ তল্লাশি করতে গেলে একজন দৌড়ে পালিয়ে যায়।

এ সময় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মৃত লুলু মিয়ার ছেলে মোঃ রহিচ (৩৫) ও বি. বাড়িয়া জেলার কসবা থানার ধন মিয়ার কন্যা এবং হেলালের স্ত্রী মোসা: আমেনা (২৫) কে ১২ কেজি গাঁজা সহ আটক করা হয়। পলাতক ব্যাক্তি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুদ্দুছ মিয়া ছেলে মোঃ সিপন মাল (৩৫) বলে মামলায় উল্লেখ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন