শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী আহত

রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:২০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী আহত

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাত মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়াকে আহত করে বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাত ছিনতাইকারীরা। গতকাল রোরবার ভোর সোয়া ৫’টার দিকে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।

আহত বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় ভোরে তিনি যাত্রাবাড়ি আড়তে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় আসলে একটি কালো রংয়ের মোটর সাইকেলে করে দুই/তিনজন যুবক এসে তার পথরোধ করে সংঙ্গে থাকা বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিয়ে একজনকে জড়িয়ে ধরলে অপর ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে ওই টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ভূক্তভোগী এখনো থানায় আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন