শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপির শতাধিক নেতা- কর্মীর নামে মামলা, গ্রেফতার-১

ষ্টাফ রিপোর্টারঃ

রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:৫৩ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপির শতাধিক নেতা- কর্মীর নামে মামলা, গ্রেফতার-১

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এস আই নূর এ আলম সিদ্দিকী বাদী হয়ে শনিবার সংঘটিত পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ ৫০ নেতা- কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইয়াকুব (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াকুব উপজেলার সাতগ্রাম এলাকার আ. মজিদের পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার সকাল ১১ টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সময় বিক্ষোভকারীরা ঢাকা- সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় গাড়ী ভাংচুর করে সড়কে যানজটের সৃষ্টি করে। পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ফলে পুলিশের ৪ সদস্য আহত হন। পুলিশ বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ও কয়েক রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে।

এ ঘটনায় বিএনপির ৬ থেকে ৭ জন নেতা- কর্মী আহত হয়েছে বলে দাবী করেন থানা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া। এদের মধ্যে নাহিদ নামে এক কর্মী পুলিশের ছোঁড়া ছড়া গুলিতে আহত হয়েছেন এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও দাবী করা হয় বিএনপির পক্ষ থেকে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, একজন গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন