শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে অধিষ্ঠিত ফতুল্লার ইমরান

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | ৪:১৫ পূর্বাহ্ণ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক  পদে অধিষ্ঠিত ফতুল্লার ইমরান

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন নারায়নগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরের সন্তান ইমরান হোসেন। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ চিঠিতে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হয়।

তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রলীগের প্রতিটি কর্মসূচীতে তার উপস্থিতি ছিলো স্মরন করার মতো। আওয়ামীলীগ পরিবার থেকে উঠে আসা ছাত্রলীগ নেতা ইমরান ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের দবির উদ্দিেিনের পুত্র।

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি নারায়নগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচ,এস,সি ও বি,বি,এস এবং নারায়নগঞ্জ আইন কলেজ থেকে এল,এল,বি পাস করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন