মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:২৩ পূর্বাহ্ণ

ফতুল্লায় বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা আসালম হোসেন, যুবদল নেতা সেলিম, রবিউল, রবিন ও আলামিন। শনিবার রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মাহাবুবুর জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলার তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।

এর আগে সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে দলটির ও এর সহযোগি সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন