শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গৃহবধুর কাছে সন্ত্রাসীদের চাঁদাদাবি, প্রান নাশের হুমকি

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:১৪ পূর্বাহ্ণ

ফতুল্লায় গৃহবধুর কাছে সন্ত্রাসীদের  চাঁদাদাবি, প্রান নাশের হুমকি

ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ তাঁতীপাড়ায় অজ্ঞাত দুই সন্ত্রাসী রায়হানা হীরা (৩৬) নামে এক গৃহবধুর বাড়িতে জোরপূর্বক ঢুকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ সময় ওই সন্ত্রাসীরা দাবি করে তাদের দেয়া মামলা জনিত কারণে তার স্বামী জেলহাজতে করাভোগ করছে। চাঁদা দিলে সব সমস্যার সমাধান হবে।

এ কথা যেন বাইরের কেউ না জানে, কাউকে জানালে রায়হানা হীরা সহ তার সন্তানদের মেলে ফেলার হুমকি-প্রদান করে।

এ ঘটনার এক পর্যায়ে রায়হানা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন জরো হওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে রায়হানা হীরা বেগম নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন