সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির আরো ২ কর্মী গ্রেফতার

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ

আড়াইহাজারে নাশকতার মামলায়  বিএনপির আরো ২ কর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার মামলায় আরো দুই বিএনপি কর্মী গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাদের থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে গিয়াস উদ্দিন কাকন (৪২) ও নৈকাহন গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ (৩২)।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনিপর কিছু নেতা কর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল , লাঠিসোটা, ককটেল নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে।

এই ঘটনায় পুলিশের এস আই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় উক্ত ২ জনকে আটক করা হয়। রবিবার তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন