বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিস্ফোরক মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৩:৪৫ পূর্বাহ্ণ

ফতুল্লায় বিস্ফোরক মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় রুবেল নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) ভোরে ফতুল্লার কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মাহাবুবুর জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।

এর আগে সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে দলটির ও এর সহযোগি সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন