১০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্ততিমূলক সভা করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড়ে এই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্ততিমূলক সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থনা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, মামুন হোসাইন, শামীম, হজরত আলী, নাঈম, সেলিম, জাহাঙ্গীর প্রমূখ।