বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৫:০৯ পূর্বাহ্ণ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা

২ ডিসেম্বর মাগরিবের পর নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পাগলা নয়ামাটি এলাকায় সিসিলি কমিউনিটি সেন্টারে ইনসাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ সুমনের সঞ্চালনায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি, ইনসাব নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, প্রধান বক্তা ইনসাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহবুব আলম কে ফুল দিয়ে বরণ করে নেন নব নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা কমিটির সকল নেতৃবৃন্দরা। এবং নব নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা কমিটির সকল নেতৃবৃন্দের সংগঠনের আইডি কার্ড পরিধান করিয়ে পরিচিতি করা হয়।

উক্ত পরিচিতি সভায় নারায়ণগঞ্জ জেলা ইনসাবের প্রতিষ্ঠাতা ও জেলা কমিটির কার্যকরী সভাপতি গোলাম রাব্বানীর সার্বিক তত্ত্বাবধায়ন ও শুভেচ্ছান্তে আরও উপস্থিত ছিলেন ইনসাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলি হোসেন, বাংলাদেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, সহ নারায়ণগঞ্জ জেলা- উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন