বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৪:০৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

আড়াইহাজারে নাশকতার মামলায় বিএনপির ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার নতুন বান্টি এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ ইকবাল হাসান ও পুরিন্দা এলাকার মোহাম্মদ উদ্দিদের ছেলে ইছহাক। পুলিশ শুক্রবার (২ ডিসেম্বর) নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, বিএনিপর কিছু নেতাকর্মী গত রোববার মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল ও মারাত্মক অস্ত্র নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স আটকে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

পুলিশ আটকানোর চেষ্টা করাতে পুলিশের ২ সদস্যকে আঘাত করে আহত করে। পরে এ ঘটনায় মামলা হয় এবং ওই মামলায় দুইজনকে আটক করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন