সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | ১:১১ অপরাহ্ণ

আড়াইহাজারে যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের জন্য তাছলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ইয়াছিন (৩৮) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার বাঘানাগর গ্রামে। রাতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত তাছমলমা আক্তার উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া গ্রামের মৃত লতিফের মেয়ে।

ঘটনার বিবরণে নিহতের ছোট বোন শিখা আক্তার জানান, প্রায় ২ বছর আগে বগাদী গ্রামের বাচ্চুর ছেলে ইয়াছিনের সাথে তাছলিমার বিয়ে হয়। তারা বাঘানাগর এলাকায় সোলেমানের বাড়ীতে ভাড়া থাকতো। বিয়ের পর থেকেই ইয়াছিন তাছলিমাকে যৌতুকের জন্য দৈহিক ভাবে নির্যাতন করতো। সম্প্রতি তাছলিমা তার বাপের বাড়ীর সম্পদ বিক্রী করে ইয়াছিন কে এক লাখ দশ হাজার টাকা এনে দেয়। কিন্তু তাতেও ইয়াছিনের মন পায়নি। সে আরো বিশ হাজার টাকার জন্য তাছলিমাকে মারধর করে। মঙ্গলবার বিকেলে লোক মারফত তাছলিমার মৃত্যুর সংবাদ পায় তার পরিবার। কিন্তু ততক্ষণে ইয়াছিন তাছলিমার লাশ তার বগাদী গ্রামের বাড়ীতে নিয়ে কবর খূঁড়ে নিহতের পরিবারের অজ্ঞাতসারে দাফনের ব্যবস্থা করে ফেলে। তাছলিমার পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। সঙ্গে সঙ্গে তারা পুলিশের স্মরণাপন্ন হলে পুলিশ লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, তাছলিমাকে ঘটনার দিন দুপুরে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিল ইয়াছিন। সেখানে তিছলিমা কেড়ির বড়ি খেয়েছে বলে জানিয়েছে তার স্বামী। পরে তাছলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু তাকে আর ঢাকায় নিয়ে যাওয়া হয়নি। ফলে ভাড়া বাসায়ই তাছলিমার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত তাছলিমার বোন শিখা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় ইয়াছিনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন