বন্দর প্রতিনিধিঃ বন্দরে ভৌতিক পরিবেশ সুন্দর ও সুসজ্জিত রাখা ও বিন বিতরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (৩০ অক্টোবর ) সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মুহাম্মদ আব্দল্লাহ আল মামুন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়নের পরিষদের সফল চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ গাজী এম,এ সালাম, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক এইচ,এম পারভেজ হাসান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজিব রায়হান, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাবঃ গোলাপ হোসেন ভূইয়া, নাগিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, নারায়ণগঞ্জ জেলা এনজিওর স্বমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদের চেয়াম্যান এম,এ মান্নন ভূইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম,বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুয়েল ভূইয়া, বন্দর থানা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবকে সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলীনুর, গ্রীণ কেয়ার কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম জুয়েল, সোনারগাঁ পল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, চ্যানেল আই এর স্টাফ রির্পোটার মোঃ আক্তার হাবিব, মাই টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন, মদনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম আজিজ, ৫০৫ ব্রিক্সসের মালিক আলহাজ্ব আমান উল্লাহ আমান, বি,বি,এম ব্রিক্সসের মালিক আলহাজ¦ মোক্তার হোসেন ভূইয়া, এম,বি,সি ব্রিক্সসের মালিক মোঃ আলমগীর হোসেন, এস,কে,বি ব্রিক্সসের মালিক আলহাজ¦ মোঃ শফিউল্লাহ, এন,বি,এম ব্রিক্সসের মালিক মোঃ ইলিয়াছ মোল্লা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
সভায় বক্তারা বলেন পরিবেশ রক্ষায় শুধু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী নয় সবাইকে সচেতন হওয়া উচিৎ। পরিবেশ রক্ষা করতে না পারলে আমরা সবাই ঝুকির মুখে থাকবো। শব্দ দূষন, বায়ূ দূষণ পরিবেশ দূষণের হাত থেকে আমাদের বাঁচতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকান পাটের সামনে ডাস্টবিন ব্যবহার করতে হবে । যাতে করে ময়লা আবর্জনা ক্লাসিফাই করে নির্দিষ্ট ডাস্টবিনে রক্ষন করা যায়। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রত্যেককে বৃক্ষ রোপনের প্রতি গুরুত্ব দিতে হবে।
বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহববান জানান।