সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় কমিউনিটি পুলিশিং ডে -২০২২ অনুষ্ঠিত

শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ

খানসামায় কমিউনিটি পুলিশিং ডে -২০২২ অনুষ্ঠিত

আর,এম রাকিব : কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র “শান্তি শৃঙ্খলা সর্বত্র” কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ ঘটিকায় খানসামা থানা থেকে র‍্যালি শুরু করে উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে থানা চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় এর সভাপতিত্বে ও এসআই দিবাকর রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, ওসি তদন্ত তাওহীদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,৩ নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, থানা কমিটির আহবায়ক মকছেদুল গনি রাব্বু শাহ্, ১ নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খলিল,মুক্তিযুদ্ধা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, পুলিশ সদস্যগণ, গ্রাম পুলিশ দফাদার ও শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন