সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশির মৃত্যু

বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | ৫:০৫ পূর্বাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মাঈনুদ্দীন মিয়া (৩৫ ) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৭অক্টোবর)স্থানীয় সময় সকালে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত মাঈনুদ্দীন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে।

নিহত মাঈনুদ্দীনের বড় ভাই মো. সোলাইমান মিয়া জানান, তার ছোট ভাই ১৫ মাস আগে ধার দেনা করে সৌদি আরবে পাড়ি জমান। প্রতিদিনের মতো সোমবার সকালে গাড়িতে করে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী গাড়িকে পিছন দিক থেকে অপর একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাঈনুদ্দীনের স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার ভাই সোলাইমান মিয়া।
বর্তমানে নিহত মাঈনুদ্দীনের মরদেহ জেদ্দার একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন