মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের খানসামা উপজেলায় শেখ রাসেল দিবস পালিত

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ১২:৫৬ অপরাহ্ণ

দিনাজপুরের খানসামা উপজেলায় শেখ রাসেল দিবস পালিত

আর,এম রাকিব,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে র‌্যালী, ভিডিও প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন