শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের খানসামায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | ৭:৪৮ অপরাহ্ণ

দিনাজপুরের খানসামায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

আর,এম রাকিব, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ
সোমবার (১৭ অক্টোবর) উপজেলা কমপ্লেক্স হলরুমে ৪টি বুথে সকাল ৯টা থেকে এ ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

এই নির্বাচনে ১৩টি উপজেলার ফলাফলে আনারস মার্কায় আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ও ৩টি উপজেলা মিলে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মীরা মাহবুব এবং এই ৩নং ওয়ার্ড এ বৈদ্যুতিক পাখা প্রতীকে শাহরিয়ার জামান শাহ নিপুণ বে- সরকারীভাবে নির্বাচিত হয়েছে। খানসামা উপজেলা ৩নং ওয়ার্ড কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো ৮১ টি। এ কেন্দ্রে বেসরকারি ফলাফলে চেয়ারম্যানপদে আনারস মার্কায় আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ৭৪টি, প্রতিদ্বন্দ্বী মটরসাইকেল প্রতীকে মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরী ০৩ টি, চশমা প্রতীক মোঃ আজিজুল ইমাম চৌধুরী ০৪ টি ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে টেলিফোন প্রতীকে মীরা মাহবুব ৭০টি এর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে শাহনাজ পারভীন ১১টি ভোট পেয়েছেন।

সদস্যপদে বৈদ্যুতিক পাখা প্রতীকে শাহরিয়ার জামান শাহ নিপুণ ৫১টি নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা মার্কায় আজিজুর রহমান ২৭টি এবং টিউবওয়েল মার্কায় সারমিন রহমান ৩টি ভোট পেয়েছেন যদিও তিনি রবিবার টাকার খেলার অভিযোগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভোট বর্জন করেন।

ফলাফল প্রকাশ করে প্রিজাইডিং অফিসার মাসুদ রানা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। শতভাগ ভোট সংগ্রহ হয়েছে। উপজেলায় প্রথমবার ইভিএমে ভোটদানে কোন প্রকার ঝামেলা হয়নি, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক জানান, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছি। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, বিজিপি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। কোন রকম ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন