ঢাকার ডেমরা থানার বড়ভাঙ্গায় যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১১ টায় নদী মেসার্স ট্রেনিং এন্ড কো এর স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বড়ভাঙ্গা শাখার ব্যবস্থাপনা পরিচালক সফল ব্যবসায়ী নাজমুল হক খোকার সভাপতিত্বে এই ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর এজেন্টের ব্যাংকিং ডিস্ট্রিবিউশনের সেভ এন্ড হেড এ বি এম সাদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান কর্মকতা আল মাসুদ। যমুনা ব্যাংক ষ্টাফ কোয়াটার শাখার ম্যানেজার মোঃ জসিম উদ্দিন।ব্যাংক কর্মকতা আল আমিন প্রধান,কাউন্সিলর মনোয়ারা বেগম,আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, তাজিম বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী জহিরুল হক জহির, আরজুসহ সারুলিয়া, বড় ভাঙ্গা, স্টাফ কোয়াটার ও সিদ্ধিরগঞ্জ এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই এজেন্ট ব্যাকিং শাখায় ব্যাংক একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট খোলা যায়৷ সপ্তাহে ৬ দিন এই সকল সুবিধা পাবেন গ্রাহকরা৷