বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় খানসামায় ৫ টি লাশ ভেসে আসে

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় খানসামায় ৫ টি লাশ ভেসে আসে

খানসামা উপজেলা থেকে,আর,এম রাকিব: পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর বিভিন্ন জায়গা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ০৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ০৪ জন নারী ও একজন শিশু বলে জানা গেছে।
সোমবার(২৬ সেপ্টেম্বর ) উপজেলার জিয়া সেতু, ফরিদাবাদ, বাসুলী, জয়ন্তীয়া ঘাট এলাকা থেকে এসব লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত লাশের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকীদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন