মোঃ রাজিব হোসেন রাজু: সাম্প্রতিককালে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে আসছে দলীয় সম্মেলন। রাজধানীর ডেমরা ইনভারসিটি কলেজ মাঠে মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে উৎসব ও আনন্দ ঘন পরিবেশে আয়োজন করা হয় ডেমরা থানা সহ ৫ ওয়ার্ডের দলীয় নির্বাচন সম্মেলন। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতা মূলক ভাবে থানা ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদের প্রার্থীরা সিবির মাধ্যমে অংশগ্রহণ করেছে আসন্ন কমিটি গঠনের প্রক্রিয়া। আওয়ামীলীগ সমর্থক ও ভোটারদের প্রত্যাশা অনুসারে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ৭০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে অত্যান্ত জননন্দিত স্থানীয় রাজনৈতিক কর্মী আলহাজ্ব এরশাদ আলম। শিক্ষিত, ভদ্র, মার্জিত ও সদালাপি এরশাদ আলম কিশোর বয়স হতে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছিলেন। ১৯৯৬ হতে ২০১৬ ইন সাল পর্যন্ত তিনি ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। জনাব এরশাদ গত জাতীয় সংসদ নির্বাচন ও কাউন্সিলর নির্বাচনে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ ঠুলঠলিয়াই স্থল লাল মিয়া উচ্চ বিদ্যালয় ঠুলঠুলিয়ার জামিয়াতুল উলুম মাদ্রাসা, ঠুলঠুলিয়ার বায়তুল মামুর জামে মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য বিদ্যুৎ শাহী সদস্য, সভাপতি ও পৃষ্ঠপোষকতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অতীতে তিনি ডেমরা ইউনিয়ন পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনাব এরশাদ রাজনৈতিক শুরু করেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন সংগ্রাম আন্দোলন সভা মিছিল ১৯৯০ এর স্বৈরাচার আন্দোলন ২০০৪ সালের সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মানবতার মা বিশ্বনন্দিত নারী নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কারা মুক্ত করার জন্য ডেমরা গণস্বাক্ষর গ্রহনন্দলনে সক্রিয় নেতৃত্ব দেন। তিনি জাতির পিতার লালিত স্বপ্ন খুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণে আমরণ কাজ করার অঙ্গীকার করেন। এই প্রতিবেদনের মাধ্যমে ৭০ নং ওয়ার্ডবাসী কে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানান এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।