মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাব-১১ এর অভিযানে ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্য গ্রেফতার

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | ১১:৩০ পূর্বাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্য গ্রেফতার

নরসিংদীর মনোহরদী মহাসড়কে অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও ককটেলসহ ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব-জানান,সোমবার (১৯ সেপ্টেম্বর ) গভীর রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৮), পিতা- মৃত. ছায়েব আলী, সাং- জামালপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, ২। মোঃ আনোয়ার হোসেন @ বাবুল (৩৫), পিতা- মৃত আঃ করিম, সাং- মিরাজনগর বি-বøক, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৩। মোঃ জব্বার @ লিটন (৪৮), পিতা- মৃত আঃ করিম, সাং- মিরাজনগর বি-বøক, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৪। মোঃ রবিউল ইসলাম (৪৭), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- সেনের বাজার, থানা- তেরখাদা, জেলা- খুলনা, ৫। রাশেদুল ইসলাম (৩৬), পিতা- মৃত শওকত আলী, সাং- মদিনাবাগ, থানা- কদমতলী, জেলা- ডিএমপি, ঢাকা, ৬। সজিব খান (৩০), পিতা- মৃত একুব আলী খান, সাং- খুচনি চুড়া, থানা- বামনা, জেলা- বরগুনা, ৭। মোঃ জাকির (২৮), পিতা- মোঃ আসাদ মিয়া, সাং- কদমচাল, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ, ৮। মোঃ হোসেন মিয়া (৫২), পিতা- মৃত জয়নাল হাজী, সাং- মাইজদী, থানা- শ্রীমঙ্গল, জেলা- সিলেট, ৯। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ আবু জাফর, সাং- মিয়াপুর, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, ১০। মোঃ রিপন (২৭), পিতা- মোঃ আমির উদ্দিন @ আমিরুল, সাং- সাকচর, থানা- ল²ীপুর, জেলা- ল²ীপুর এবং ১১। মোঃ সবুজ (৩৮), পিতা- মৃত মনা মিয়া, সাং- গোয়াবাড়ী, থানা- মুন্সিগঞ্জ, জেলা- মুন্সিগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ককটেল ৫৪ টি, রামদা ০৪ টি, চাইনিজ কুড়াল ০১ টি, চাপাতি ০৩ টি, খেলনা পিস্তল ০১টি এবং হায়েস মাইক্রোবাস ০১ টি উদ্ধার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন