মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাতে বাবার মৃত্যু, সকালে এসএসসি পরীক্ষার হলে সুমাইয়া

জসিম হাওলাদার

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:৩৯ অপরাহ্ণ

রাতে বাবার মৃত্যু, সকালে এসএসসি পরীক্ষার হলে সুমাইয়া

বাড়িতে বাবার মরদেহ রেখে শনিবার (১৭ সেপ্টেম্বর ) এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি নামের এক শিক্ষার্থী।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে তার বাড়ি। কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। শনিবার ছিল তার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা।

জানা গেছে, সুমাইয়ার বাবা আবুল কাশেম পেশায় একজন গাড়ি চালক ছিলেন। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার বড়।

কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুমাইয়া ভালো শিক্ষার্থী। পাশাপাশি একজন ভালো সংগঠকও। শুক্রবার রাতে সুমাইয়ার বাবা আবুল কাশেম মারা যান। সকালে পরীক্ষা দিবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। নিজেকে সামলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আড়াই কিলোমিটার দূরে সদরদক্ষিণ উপজেলার চৌয়ারা গালর্স স্কুলের কেন্দ্রে পরীক্ষা দিতে যান তিনি।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। তিনি বলেন, আমি যখন জানতে পারি মেয়েটি বাড়িতে বাবার মরদেহ রেখেই পরীক্ষা দিতে আসছে তখন হলে কর্তব্যরত শিক্ষকদের বলেছি মেয়েটি যেন নার্ভাস না হয়, সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

কান্নাজড়িত কন্ঠে সুমাইয়া বলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন শিক্ষক হই। বাবার স্বপ্ন পূরণে তার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাই। আমার বাবার জন্য দেয়া করবেন। যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন