মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহীন আল আমীন

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | ৯:০০ অপরাহ্ণ

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক শাহীন আল আমীন

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইত্তেফাক ও এশিয়ান টিভির সাংবাদিক এম শাহীন আল আমীন। জামালপুরের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়ল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান।
জানা যায়, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর উত্তর পাড়া গ্রামের জনৈক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা কালে হাতে নাতে ধরা পড়েন বকশীগঞ্জ উপজেলার মোস্তাইন বিল্লাহ রণি(২০) নামে এক বখাটে। নির্যাতিত স্কুল ছাত্রী মেরুরচর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নির্যাতিত স্কুল ছাত্রী মেরুরচর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীন ওই শিক্ষার্থীর সহায়তায় পাশে দাড়াঁন। স্কুল কমিটির সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীন এর সার্বিক সহায়তায় ওই ঘটনায় নির্যাতিত ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ধর্ষনের চেষ্টাকারী মোস্তাইন বিল্লাহ রণির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং ১৯, তারিখ ১৮.০৯.২০১৯। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)। ঘটনা সত্য প্রমানিত হওয়ায় তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই শরীফ আহমেদ আসামী মোস্তাইন বিল্লাহ রণির বিরুদ্ধে চার্জশীট দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অপর দিকে নিজের অপর্কম থেকে বাচাঁর জন্য স্কুল ছাত্রী কর্তৃক মামলা দায়েরের ১২ দিন পর অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রণির বড় ভাই মামলাবাজ ফুরকান আলী বাদী হয়ে তার ছোট ভাই অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রনিকে মারপিট করার অভিযোগে নির্যাতিত স্কুল ছাত্রী, স্কুল ছাত্রীর বাবা, মা, দাদা, নানা, চাচা ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীনসহ ১০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বকশীগঞ্জ থানাকে নির্দেশ দেন। জামালপুর আদালতে সিআর মোকদ্দমা নং ৩৬২(১)১৯। তারিখ ২৯.০৯.২০১৯। ধারা- ৩৮৬/৩২৩/৩২৪/ ১০৯। তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)তাহেরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মামলার ১০ জন আসামীর মধ্যে সাংবাদিক এম শাহীন আল আমীনসহ ৯জনকে মামলা থেকে অব্যাহতি দেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত সাংবাদিক এম শাহীন আল আমীন জানান, আদালত সকল শ্রেণির মানুষের ন্যায় বিচারের বিশ্বাসযোগ্য জায়গা। তাই আদালত থেকে আমি ন্যায় বিচার পেয়েছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন