বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কথা বললেন মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৬ অপরাহ্ণ

কথা বললেন মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

মোঃ রাজীব হোসেন রাজু: শনিবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা আওয়ামী লীগের ৬৪,৬৬,৬৭,৬৮,৬৯,৭০ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিকের নেতৃত্বে শত শত লোক নিয়ে যোগদান করেন ৭০ নং ওয়ার্ড মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী আমিনুল ইসলাম আমিন, ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান। মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি আমিন বলেন আমরা আমাদের প্রিয় কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক ভাইয়ের ডাকে সব সময় প্রস্তুত আছি তিনি আমাদেরকে যে দিকনির্দেশনা দিবেন আমরা তা পালন করব। শনিবারের ওয়ার্ড সম্মেলনে আমরা হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমাদের প্রিয় অভিভাবক আলহাজ্ব আতিকুর রহমান আতিক ভাইয়ের নেতৃত্বে যোগদান করেছি। এবং আমরা সব সময় তার সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমিন আরো বলেন আমাদের ওয়ার্ডে আমরা এমন একজন জনপ্রতিনিধি পেয়েছি যিনি যেকোনো ধরনের উন্নয়নমূলক কাজের ব্যাপারে তার সাথে পরামর্শ করলে তিনি দেখে সুনে কাজ করে দেন তাই আমি বলব আমাদের এলাকার স্বার্থে এবং উন্নয়নের জন্য আমরা বারবার আমাদের এই অভিভাবককে কাউন্সিলর বানাবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন