সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আইভী

সোমবার, ০৮ আগস্ট ২০২২ | ৩:৩৫ অপরাহ্ণ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। রোববার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে দুইবার উপমন্ত্রী পদমর্যাদা ভোগ করেছেন নাসিকের এই মেয়র। তিনি প্রথমবার ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্র করে সিটি করপোরেশন গঠিত হলে প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি। এরপর ২০১৬ ও ২০২২ সালেও বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। সর্বশেষ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন