সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রুতগতিতে কদমরসুল সেতুর বাস্তবায়নে মন্ত্রীর সহযোগিতা চান আইভি

শুক্রবার, ১১ মার্চ ২০২২ | ৪:২২ অপরাহ্ণ

দ্রুতগতিতে কদমরসুল সেতুর বাস্তবায়নে মন্ত্রীর সহযোগিতা চান আইভি

সারা বাংলাদেশের কাছে নারায়ণগঞ্জকে পজেটিভ হিসেবে গড়ে তুলতে চান নারায়নগঞ্জ সিটি রপোরেশনের হ্যাট্টিক মেয়র আইভী । এমনটাই অঙ্গীকার করে মেয়র বলেছেন,, আমি বাংলাদেশের রাজধানী ছিল এই নারায়ণগঞ্জের সোনারগাঁ। আমরা আমাদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। সিটি কর্পোরেশন থেকে চারুকলার নতুন ভবনের এই কাজটি করতে পেরে আমি নিজেও গর্বিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে সহযোগিতা করেছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে ভবনের নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, মন্ত্রী মহোদয় আপনি জানেন যে সীমিত আয়ের মধ্যে আমাদের চলতে হয়। আমরা আয় বাড়ানোর জন্য বহু চেষ্টা করছি। কোভিডের জন্য আমরা হয়তো সেভাবে ট্যাক্সের চাপ দিতে পারছি না। কিন্তু আপনি জানেন নারায়ণগঞ্জ থেমে নাই। আমরা বহু কাজ করেছি।

তিনি আরও বলেন, এই শহরের মানুষের দাবি হলো আমরা সুন্দর স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটতে চাই। যানজট চাই না, ফুটপাত দিয়ে হাটতে চাই। দ্রুতগতিতে কদমরসূল সেতুর বাস্তবায়ন চাই। নদীর ওইপারে ১০০ ফিটের আলী আহাম্মদ চুনকা রাস্তা করে দিয়েছি। তদ্রুপ ভাবে আমরা চাই রেলওয়ের পাশ দিয়ে দুই নাম্বার গেট দিয়ে আরেকটি বিকল্প রাস্তা করতে। মাল্টিমডেল হতে চাই। বঙ্গবন্ধু সড়কে এত যানজটের মধ্যে থেমে থাকতে চাই না। আপনার সহযোগিতা চাই। আপনি যদি সহযোগিতা করলে যে কাজগুলো করতে পারি নাই সে কাজগুলো করতে পারবো। আমরা ৪১ হাজার প্রান্তীক জনগোষ্ঠীকে নিয়ে ইউএনডিপি এর সহযোগিতায় আমরা একটি প্রজেক্ট চালাচ্ছি নারীদেরকে নিয়ে। প্রায় ১ লক্ষ ৩০ হাজার পরিবার সুবিধাভোগী। প্রধানমন্ত্রী নারীদের সাবলম্বী করার জন্য যে প্রজেক্টগুলো নিয়েছে তারই ধারাবাহিকতায় নারী ক্ষমতায়নে আমরা কাজ করতে যাচ্ছি।

তিনি বলেন, শীতলক্ষ্যার দুই পাড় বাঁধাই করতে চাই। শীতলক্ষ্যাকে বাঁচাতে চাই। আপনি চারটা নদী নিয়ে কাজ করছেন। আপনার কাছে অনুরোধ থাকবে আমরা কীভাবে শীতলক্ষ্যাকে বাঁচাতে পারি, পানি যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এই দাবিটা আপনার কাছে রইলো। পাশাপাশি আমরা ভোগান্তি হতে চাই না। আমরা চাই না ঢাকায় গিয়ে এই প্লান পাশ করাতে হোক নারায়ণগঞ্জে মানুষের। আমি শুনেছি ৬ ফিটের রাস্তা নাই কিন্তু ১০ তলা ভবন হয়ে গিয়েছে। আমরা চাই এই প্লান পাশটা আমরা সিটি কর্পোরেশন করতে। সক্ষমভাবে গড়ে উঠি। আমরা চাই না আমাদের ক্ষমতা এখনি দিয়ে দেন। কিন্তু গ্র্যাজুয়েলি যেন আমরা উন্নতি করতে পারি। আমরা যেন একটি ছাতার নিচে থেকে অনেক কিছু কাজ করতে পারি।

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, উনি যেভাবে আমাকে নমিনেশন দিয়ে, নৌকা দিয়ে আমার দলীয় নেতৃবৃন্দ এসে নারায়ণগঞ্জে কাজ করে আমাকে নির্বাচিত করেছে, নারায়ণগঞ্জে আমার সকল দলের লোকজন মিলে যেভাবে আপনারা কাজ করেছেন আমাকে ভোট দিয়েছেন আরেকবার সুযোগ করে দিয়েছেন। তা সম্ভব হয়েছে নেত্রীর কারণে। নেত্রী যদি আমাকে নৌকা না দিত তাহলে আমি নির্বাচন করতাম না আপনাদের কাছে যেতাম না। আমাকে ৫ বছরের জন্য আপনারা যে সুযোগ দিয়েছেন আপনাদের প্রতি, নেত্রীর প্রতি, দলের প্রতি কৃতজ্ঞ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন