রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিআরবে ১৩ লাখ ইয়াবা ট্যাবলেট সহ দুই সিরিয়ান নাগরিক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ | ৩:০৫ পূর্বাহ্ণ

সৌদিআরবে ১৩ লাখ ইয়াবা ট্যাবলেট সহ দুই সিরিয়ান নাগরিক  গ্রেপ্তার

সৌদিআরবের রাজধানী রিয়াদে কমলা লেবুর একটি চালানে লুকিয়ে নিয়ে আসা ১৩ লাখ অ্যামফিটামিন(ইয়াবা) ট্যাবলেটের একটি চোরাচালান সহ দুই সিরিয়ান নাগরিককে আটক করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ।

সৌদি গণমাধ্যম আখবর টুয়েন্টি ফোরের খবরে বরাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র মেজর মুহাম্মদ আল-নুজাইদি জানান, কমলা লেবুর একটি চালানে লুকিয়ে নিয়ে আসা ১৩লাখের বেশি অ্যামফিটামিন ট্যাবলেট (ইয়াবা) আটক করা হয়।

তিনি বলেন, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের চালান সিরিয়ান নাগরিকত্ব ভিজিট ভিসায় থাকা দুই প্রবাসীর দখলে ছিল। যারা কমলা লেবুর একটি চালানে লুকিয়ে সৌদিআরবে পাচার করেন।

অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন